চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় প্রথম এরোডায়নামিক ডিজাইনের তেজস ইঞ্জিন
দি নিউজ লায়ন ; কেন্দ্র সরকার যতই চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে বিলগ্নিকরার চেষ্টা করুক না কেন, কারখানার দক্ষ শ্রমিকরা বারবার রেলমন্ত্রককে গর্বিত করছে তাদের উত্পাদন দিয়ে। এবার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা প্রথম এরোডায়নামিক ডিজাইনের দুটি তেজস এক্সপ্রেস ইঞ্জিন করে নজির গড়ল। ইঞ্জিব নম্বর ডব্লিউ এ পি-৫ (ইঞ্জিন নম্বর ৩৫০১২ এবং ৩৫০১৩)।
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার শ্রী প্রভীন কুমার মিশ্র সাইডিং থেকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিয়ে ইঞ্জিন দুটিকে দেশের উদ্দেশ্যে প্রেরণ করেন। এই দুটি তেজস ইঞ্জিনের প্রত্যেকটি ৬০০০ অশ্বশক্তি সম্পন্ন আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। এরো ডায়নামিক ডিজাইনের ইঞ্জিন দুটি অত্যাধুনিক আইজিবিটি প্রযুক্তির মাধ্যমে পুশ পুল টেকনোলজির ব্যবহারে ঘন্টায় ১৬০কিমি বেগে যেকোনো প্রিমিয়াম যাত্রীবাহী গাড়িকে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম।
এই ইঞ্জিনগুলি থেকে সরাসরি কোচ ও প্যান্ট্রি কারে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে ফলে পৃথক ডিজেল পাওয়ার জেনারেটার কারের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। শব্দহীন, দূষণমুক্ত, পরিবেশ বান্ধব ইঞ্জিন দুটি শক্তি সঞ্চয়ে আরোও বেশি সক্ষম। ট্রেনসেট প্যাটার্নে পরিচালিত ইঞ্জিন দুটি লোকো শান্টিংএর সময়ের লাঘব ঘটাবে। চিত্তরঞ্জনে উৎপন্ন এই তেজস এক্সপ্রেস ইঞ্জিনটি ভারতীয় রেলের হয়ে প্রিমিয়াম যাত্রীবাহী ট্রেনগুলিকে খুব কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম।

Post a Comment